• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে রাতের আঁধারে কলাবাগান ধ্বংস করলো সন্ত্রাসীরা

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে একটি কলাবাগানে হামলা চালিয়ে প্রায় ২০০ টি কলা গাছ কেটে ধ্বংস করে দেয় কতিপয় লোক। এতে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সালে আহমদ (৫০)।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

ভুক্তভোগী সালে আহমদ জানান, বৃহস্পতিবার গভির রাতে তার প্রতিবেশী জয়নাল আবেদীন ফারুক লোকজন দিয়ে তার চাষ করা প্রায় ২০০ টি কলা গাছ দেশীয় অস্ত্র দিয়ে কেটে ধ্বংস করে দেয়। এতে তার ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এর আগে গত ২৪শে মার্চ রাতে ৯টি কলার ছড়া চুরি হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। এছাড়াও, তার বাড়ীর পাশে থাকা ২টি গাছও জয়নাল আবেদীন ফারুক কেটেফেলে বলে জানায় সালে আহমদ।

সালে আহমদ সাংবাদিকদের আরোও জানান, একই এলাকার মৃত নুরুল হকের ছেলে জয়নাল আবেদীন ফারুক গত ২৩শে মার্চ আছরের নামাযের পর শিবপুর দোকানের সামনে জমি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করে। তার ক্রয়কৃত সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি জয়নাল আবেদীন ফারুক বিভিন্ন প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রাখে।

স্থানীয়রা বলছে কে বা কারা রাতে আঁধারে সালে আহমদের চাষ করা কলা গাছগুলো কেটে বিপুল পরিমাণে ক্ষতিসাধন করে। বিষয়টি খুবই অমানবিক।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
bdit.com.bd