• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বেগমগঞ্জে বসত ঘরের সামনে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ পরিবার

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসত ঘরের সামনে জায়গা দখল ও ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে ওই পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে দরবেশপুর আসলাম মিয়া বাড়ীতে সরেজমিনে গিয়ে জানা যায় এমন তথ্য।

ভুক্তভোগী রহিমা বেগম অভিযোগ করে বলেন,২৭ মার্চ শুক্রবার গভীর রাতে তার জেঠা মৃত আবু বকর ছিদ্দিকের ছেলে মোশারফ হোসেন রাফি জোর পূর্বক তাদের ঘরের সামনে ভিটি দখল করে।একপর্যায়ে দালানের ঢালাই পিলার স্থাপন করে। তারা বাধা দিলে প্রভাবশালী মোশারফ হোসেন বহিরাগত লোকজন এনে তাদের উপর হামলা করে।

এছাড়াও গত জানুয়ারির ৪ তারিখে বেলা ১২ টার দিকে অভিযুক্ত মোশারফ হোসেন রাফি জমি নিয়ে বিরোধের জেরে বিহরাগত লোকজন এনে তাদের উপর হামলা করে এবং বসতঘর ভাংচুর করে। ঐ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি এড়িয়ে যায়।

রহিমা বেগম সাংবাদিকদের আরো বলেন, তার বাবা আবুল কাশেম তাদের ৫ বোনের নামে রেজিস্ট্রেশন করে দেয়। তবে সোয়া ১ শতক জায়গা তার ভাইয়ের জন্য রেখে দেয়। এই সুযোগেই মোশারফ হোসেন রাফি তাদের বসতঘরের ভিটিতে জায়গা পাওয়ার কথা বলে ঘর ভাংচুর করে এবং বসতঘরের ভিটা তাদের দখলে নেয়।

মোশারফ হোসেন রাফির সাথে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার এএসআই মাসুদ রানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে গিয়ে বিষয়টি দেখেছেন। উভয় পক্ষ স্থানীয় ভাবে বিরোধটি সমাধা করার কথা ছিলো। কিন্তু, পরবর্তীতে কেউ আর যোগাযোগ করেনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
bdit.com.bd