• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সেনবাগে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

খোরশেদ আলম, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে দুর্বৃত্তরা কম মূল্যের একটি দোকানে হামলা ও ভাঙচুরের করার অভিযোগ উঠেছে। এ সময়ের দোকানের তালা ভেঙ্গে মালামাল লুটপাট করার করা হয়েছে।

সোমবার (২ মার্চ ) গভীর রাতে উপজেলার ইটবাড়িয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সেনবাগ উপজেলার দুবাই প্রবাসী ও ২নং কেশাড়পাড় ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো: আবু জাহেদ রিপন পাটোয়ারী নিজ উদ্যোগে স্বল্প মূল্যের দোকান দেন।আশপাশের লোকজন এ দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসেন। এসময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে ভাঙচুর চালায়। ২ মার্চ গভীর রাতে দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়।

দুবাই প্রবাসী মো: আবু জাহেদ রিপন পাটোয়ারী বলেন, এ রমজানে হতদরিদ্ররা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি থাকায় ক্রয় করতে পারছে না। তাই তিনি মানবিক বিবেচনা করে কম মূল্যের দোকান দিয়েছেন। মালামাল পাইকারি কিনে এনে লোকজন দিয়ে ওই দরে বিক্রি করছেন। এতে ক্রেতারা লাভবান হচ্ছে। এই মহৎ উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র দোকান ভেঙ্গে দিয়েছে। মালামাল লুট করেছে।

সেনবাগ থানার ওসি আবুল বাশার বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
bdit.com.bd