নোয়াখালী প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পরে সোনাইমুড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
কুচকাওয়াজ প্রতিযোগিতায় শৃঙ্খলা, দক্ষতা ও চমৎকার পরিবেশনার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ প্রদান করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরিন আকতারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ০১আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ দিদার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন, পৌর বিএনপি'র আহবায়ক মোতায়ের হোসেন মানিক মানিক, উপজেলা যুবদলের আহবায়ক , মোঃ জসিম উদ্দিন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।