• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে যুবদল নেতা জসিমের নামে অপপ্রচার, থানায় অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

খোরশেদ আলম, নোয়াখালী:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবদলের নেতা জসিম উদ্দিন।

বুধবার (৪ মার্চ) এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন এই যুবদলের নেতা।সে সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক।

অভিযোগে জসিম উদ্দিন বলেন, গত ৩ মার্চ রাত থেকে তার বিরুদ্ধে ফেইসবুকের একটি ফেইক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে।  হ্যান্ডকাফ পরা পুলিশের সাথে তার ছবি এডিট করে মাদকসহ আটক দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় Haturi news tv নামক ফেসবুক আইডি থেকে। সে মাদক ব্যবসায়ী, তাকে পার্শ্ববর্তী সেনবাগ থানা পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে তার ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে।  রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এই ঘটনায় সোনাইমুড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ অপপ্রচারের নিন্দা জানিয়েছেন। দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
bdit.com.bd