• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে ডিএমএইচ ফাউন্ডেশনের ফ্রি ফ্যামিলি কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

ভবিষ্যৎ প্রজন্মের সোনালি পথে আলো ছড়ালো ব্যতিক্রমী পারিবারিক সম্মেলন অভিভাবকরা পেলেন নতুন দিশা। আধুনিক সমাজের অস্থিরতার মাঝে পারিবারিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং একটি সুস্থ আদর্শ প্রজন্ম গড়ে তোলার মহৎ প্রত্যয়।

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খালিলুর রহমান ডিগ্রি কলেজে শনিবার (২১ জুন) অনুষ্ঠিত হয়েছে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি ফ্যামিলি কনফারেন্স। আদর্শ পরিবার সুস্থ প্রজন্ম শীর্ষক এই ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজনটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। আমিশাপাড়া ও এর আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক আগ্রহী দর্শক-শ্রোতা স্বতঃস্ফূর্তভাবে এই জ্ঞানগর্ভ সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রধান অতিথি ইউনিভার্সিটি অব লন্ডনের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা, গোলাম মর্তুজা। তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি একটি আদর্শ পারিবারিক কাঠামো, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির একজন অ্যাসোসিয়েট ফেলো, ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে এমবিএ, নর্থামব্রিয়া ইউনিভার্সিটি লন্ডন থেকে এলএলবি (সম্মান) এবং সিএফএ (লেভেল-১) অর্জনকারী মর্তুজার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত সুধীজনের মাঝে গভীর রেখাপাত করে এবং তাদের হৃদয়ে আশার আলো জ্বালায়।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি. ফেলো এবং ডিএমএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জহিরুল হক তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবারের মৌলিক ভূমিকা তুলে ধরেন, যা প্রতিটি শ্রোতার মনে ইতিবাচক প্রভাব ফেলে।

ডিএমএইচ ফাউন্ডেশনের প্রোজেক্ট ম্যানেজার জনাব সুমন মাহমুদ তাঁর বক্তব্যে পারিবারিক সুসম্পর্কের গুরুত্ব এবং এই ধরনের সচেতনতামূলক কনফারেন্সের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কনফারেন্সে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক শিক্ষার প্রসার, এবং বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পরিবারের সদস্যদের করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা আশা করছেন, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও সুস্থ পারিবারিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী আশা আলেয়া বেগম নামে এক নারী জানান, এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এখানে এসে আমার চোখ খুলে গেছে। কিভাবে আমি আমার সংসার, সন্তানকে স্বাবলম্বী করব এবং যে সচেতনতামূলক বক্তব্য শুনেছি, তা আমি আমার বাস্তব জীবনে কাজে লাগাবার চেষ্টা করব।”

মোহাম্মদ নুরনবী নামে আরেকজন অভিভাবক বলেন, “এরকম ব্যতিক্রমী অনুষ্ঠান আমি আর কখনো দেখিনি। আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব, একটি টোটাল ফ্যামিলি প্রোগ্রাম, একটি সংসারকে এভাবে সাজানো প্রয়োজন একটি রাষ্ট্রের মতো–এই বিষয়ে আমি যথেষ্ট উপকৃত হলাম। আগামী দিনে যে কথাগুলো শুনেছি, আমি আমার ফ্যামিলির জন্য কাজে লাগাবার চেষ্টা করব।
আমিশাপাড়া খালিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, এটি একটি সচেতনতামূলক সেমিনার। এমন ব্যতিক্রমী আলোচনা শুনলাম, যা আগামী দিনের জন্য আমি ও আমার পরিবারের জন্য উপকৃত হবে বলে আমি মনে করছি। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনকে এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই সফল আয়োজন প্রমাণ করে যে, পরিবারিক মূল্যবোধের সঠিক চর্চা এবং সচেতনতার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে সোনাইমুড়ী উপজেলার মানুষের মনে এক নতুন আলোর সঞ্চার করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
bdit.com.bd