• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নোয়াখালীতে দ্বীপ উন্নয়ন সংস্থার উন্নয়ন মেলা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

“মেধা ও মননে সুন্দর আগামী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা, মিনি ম্যারাথন প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার মানব সম্পদ সমন্বয়কারী হুমায়ন কবির সিকদার।

এতে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব মোরশেদ দিদার, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসানিক কর্মকর্তা আনোয়ার হোসেন, করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান, সহাকারী প্রধান শিক্ষক এ এইচ এম নিজাম উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মোঃ জামসেদ উদ্দিন, উপ-শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান মিজান প্রমূখ।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সমৃদ্বি কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইয়াছিন ও সহকারী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে  মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও স্টলের মাধ্যামে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের তৈরি করা বিভিন্ন কর্মকান্ড স্টলগুলোতে উপস্থাপন করা হয়।

পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহাযোগীতায় ও দ্বীপ উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা  এবং উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
bdit.com.bd