• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে যুব দলের নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে যুব দল নেতা আবুল হাসেম ভূঁইয়াকে অজ্ঞাত ব্যাক্তিরা গালমন্দ করে ও হত্যার হুমকি দেয়। এ নিয়ে নিরাপত্তা হীনতায় পড়ে ২৮ মার্চ শনিবার বিকালে সোনাইমুড়ী থানায় জিডি করে ঐ নেতা, জিডি নং- ১৩৯৭।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার উলুপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি যাওয়ার পথে উপজেলার উলুপাড়া গ্রামের আবদুর রব মাষ্টারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তায় পৌঁছান। যুব দল নেতা আবুল হাসেম ভূঁইয়াকে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক তার সামনে এসে পথরূদ্ধ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে প্রানে হত্যার হুমকি দেয়।

তখন হঠাৎ দক্ষিণ দিক থেকে টর্চলাইটের আলো আসলে হুমকিদাতারা কয়েকজন মোটরসাইকেল যুগে এবং অন্যরা জয়াগ বাজারের দিকে চলে যায়। যাওয়ার সময় কাউকে পুন:রায় হুমকি দেয়। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে যুব দল নেতা আবুল হাসেম ভূঁইয়া। তিনি সোনাইমুড়ী কলেজের সাবেক ছাত্র নেতা এবং সোনাইমুড়ী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক।

আবুল হাসেম ভূঁইয়া সাংবাদিকদের আরো জানান, তিনি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাটিখেকোদের বিরুদ্ধে প্রতিবাদ করার পর থেকে অজ্ঞাতনামা ব্যাক্তিরা তাকে প্রানে মারার হুমকি দিচ্ছে। যার কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে জিডির আবেদন পেয়েছেন। তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
bdit.com.bd